আজ : ০৮:০৫, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

নবাবগঞ্জে ২ ব্যক্তিকে গলা কেটে হত্যা
Visitor 173


আপডেট:০৫:৫৩, মে ২৪ , ২০১৯
photo

ঢাকা প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার কৃষক আবুল কালাম (৫৫) ও মো. জাহিদ (৪৪)।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার ইফতারের পর কালাম ও জাহিদ মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী দোহার উপজেলার বাস্তা এলাকায় পীরের বাড়িতে যান।
সেখান থেকে ফেরার পথে মহব্বতপুর তালতলাসংলগ্ন এলাকায় তিন দুষ্কৃতকারী রাস্তায় কলাগাছ ফেলে তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা কালাম ও জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়। আর জাহিদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নেয়ার পথে জাহিদের মৃত্যু হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমরা দেখছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অপরাধী যেই হোক তাদের খুঁজে বের করা হবে।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment