আজ : ১০:১৯, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

ভোটারের আকাল, তৃতীয় ধাপে গৃহীত ভোট ৪১.৪১ শতাংশ
Visitor 124


আপডেট:০৩:৪৬, মার্চ ২৫ , ২০১৯
photo

ঢাকা প্রতিবেদক: উপজেলা নির্বাচনে ভোটারের আকাল লেগেই আছে। ২৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের ১১৬ উপজেলায় ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ হারে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে কিশোরগঞ্জের কটিয়াদির নির্বাচন স্থগিত রয়েছে। নির্বাচনে ৩০ শতাংশের কম ভোট পড়েছে ৯টি উপজেলায়। ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে মাত্র ৪টি উপজেলায়।

তৃতীয় ধাপের এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন ৮৩ জন। তাঁদের মধ্যে ৩১ জন জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি উপজেলাগুলোতে জাতীয় পার্টি জিতেছে মাত্র একটি উপজেলায় (কিশোরগঞ্জের তাড়াইল)। আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩৮টি উপজেলায়।

এর আগে ১০ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়ে ৪৩ দশমিক ৩২ শতাংশ হারে। ওই ধাপে ভোট গ্রহণ হয় ৭৮টি উপজেলায়। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ হারে। এই ধাপে সিলেটের দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলায় ভোট পড়েছে যথাক্রমে ৮ দশমিক ৬৩ ও ৯ দশমিক ৩৮ শতাংশ হারে।

ভোটারের এমন খরার চিত্র গত কয়েক দশকের স্থানীয় নির্বাচনে আর দেখা যায়নি। অতীতে পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশের স্থানীয় নির্বাচনে সাধারণত ৬০ থেকে ৭০ শতাংশ হারে ভোট গৃহীত হয়ে থাকে। আর এসব নির্বাচনে ভোট গ্রহণ হয়ে থাকে উৎসবের আমেজে। সর্বশেষ ২০১৪ সালের উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল ৬১ দশমিক ২৩ শতাংশ হারে। তার আগে ২০০৯ সালের নির্বাচনে পড়েছিল ৭০ দশমিক ৫৯ শতাংশ হারে।

তৃতীয় ধাপ
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩৮টি উপজেলায় ভোট পড়েছে ৪০ শতাংশের কম। এর মধ্যে ৯টি উপজেলায় ভোট গ্রহণের হার ৩০ শতাংশেরও কম। উপজেলাগুলো হলো—কুষ্টিয়া সদর (২০.২৭), কিশোরগঞ্জের সদর (২৯.৩২) ও পাকুন্দিয়া (২৭.৮৩), চাঁদপুরের শাহরাস্তি (২৬.১১), লক্ষ্মীপুরের সদর (১৯.২৬) ও রামগতি (২৭.৮৮), চট্টগ্রামের বোয়ালখালী (২৮.০০), চন্দনাইশ (২৬.৬২) ও বাঁশখালী (২৯.৭০)।

সর্বোচ্চ ৭২ দশমিক ৯১ শতাংশ হারে ভোট পড়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ৬০ শতাংশের বেশি ভোট পড়া বাকি তিনটি উপজেলা হলো—ঝিনাইদহের হরিণাকুণ্ডু (৬১.৯৩), শরীয়তপুরের গোসাইরহাট (৬০.৭৭) ও গোপালগঞ্জের কোটালীপাড়া (৬২.২২)।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment