আজ : ০৮:০২, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

নিজের জন্য নয়, সবার জন্য কাজ করব : মোদি
Visitor 163


আপডেট:০৫:২৮, মে ২৪ , ২০১৯
photo

আন্তর্জাতিক ডেস্ক: দেশবাসীকে প্রণাম জানাই। এই জয় পরবর্তী প্রজন্মকে প্রেরণা দেবে। এই জয় ভারতের।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের পর এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরো বলেন, ‘কথা দিচ্ছি, সবার জন্য কাজ করব, নিজের জন্য করব না।’

ভারতের ৫৪১টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৪৮টি আসন। স্বভাবতই মোদি ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে বিরোধী দলগুলো।

আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে কর্মী-সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘বিজেপি সংবিধানের প্রতি দায়বদ্ধ।’

মোদি আরো বলেন, ‘মাত্র দুজন বিজেপির সাংসদ থেকে আজ বিশাল সাফল্য পেয়েছি আমরা। এই জয় গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বড় ঘটনা।’

তীব্র গরমেও সবচেয়ে বেশি ভোটদান হয়েছে উল্লেখ করে বিজেপির জয়ের নায়ক বলেন, ‘এই জয় গণতন্ত্রে জনতন্ত্রের জয়। মানুষের এই জনাদেশের মাধ্যমে প্রতিটি রাজ্যের উন্নয়নে উদ্যোগী হবে কেন্দ্র। এটা আজ নতুন ভারতের জনাদেশ। তীব্র গরমেও সবচেয়ে বেশি ভোটদান হয়েছে এবার। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই।’

মোদি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর দায়বদ্ধ বিজেপি। অনেক বাধা পেরিয়েছি, কিন্তু নীতি বিসর্জন দেইনি। এই জয় আত্মসম্মানের। ভারতের মধ্যবিত্ত করদাতাদের এই জয়। এই জয় কৃষক ও শ্রমিকদের জয়। ভারতের মাটিতে এই প্রথম ভোট, যেখানে দুর্নীতির ইস্যু ছিল না।’

সবার জন্য কাজ করার আশ্বাস দিয়ে মোদি বলেন, ‘প্রচারে কে কি বলেছেন, মনে না রেখে চলব। বিরোধীদের সঙ্গে নিয়ে চলব। আমার কাজ করতে গিয়ে ভুল হতে পারে, কিন্তু ইচ্ছে করে কোনো ভুল কাজ করব না। মানুষ বেশি ভরসা করেছেন, তাই এবার দায়িত্বও অনেক বেড়ে যাবে। কথা দিচ্ছি, সবার জন্য কাজ করব, নিজের জন্য করব না।’

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য ভারতের নির্বাচন কমিশন ও নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment