আজ : ০৯:০০, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

লন্ডনে মা-মেয়ের মুখ অ্যাসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা
Visitor 167


আপডেট:০৫:৩৬, এপ্রিল ১০ , ২০১৯
photo

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রকাশ্য দিবালোকে ৬০ বয়সী এক নারী ও তার কিশোরী মেয়ের মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

ধারণা করা হচ্ছে, এটি বর্ণবাদীদের কাজ। যদিও পুলিশ হামলাকারীদের সম্পর্কে এখনও মুখ খোলেনি। খবর বিবিসি ও প্রেসটিভির।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাজ্যের বড় শহরগুলোর রাস্তায় এ ধরনের সহিংসতা চলে আসছে। গত বছর দেশটিতে ছুরি মারার ঘটনায় প্রায় ৩০০ ব্যক্তি নিহত হন, যার মধ্যে লন্ডনেই ঘটেছে ১২০টি মৃত্যুর ঘটনা।

চলতি বছরে এ পর্যন্ত ছুরি মারার ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। একই সঙ্গে সেখানে অ্যাসিড হামলার ঘটনাও বেড়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লন্ডনের ক্রয়ডন এলাকায় স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে মা-মেয়ের মুখে অ্যাসিড হামলার ঘটনা ঘটে।

অ্যাসিড সন্ত্রাসের শিকার মা-মেয়েকে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরেকটি শিশুও আহত হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment