আজ : ০৯:২৫, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান ইইউ’র
Visitor 140


আপডেট:০৩:৪৬, মার্চ ২৯ , ২০১৯
photo

ঢাকা প্রতিবেদক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া প্রতিটি কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।শুক্রবার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইইউয়ের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

কর্মক্ষেত্রের নিরাপত্তা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সরকারকে উৎসাহিত করছি, সব কর্মক্ষেত্রের পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এ বিষয়ে সরকার যেন নীতিগত সিদ্ধান্ত নেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি ইইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নের জন্য আমরা ২০১৩ সাল থেকে কাজ করছি।’বিবৃতিতে আগুনে নিহতদের প্রতি ইইউ শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ কামনা করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী উদ্ধার কাজে অংশ নেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment