আজ : ০১:৫৪, সেপ্টেম্বর ১৮ , ২০২৬, ৩ আশ্বিন, ১৪৩৩
শিরোনাম :

জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ, নিষেধাজ্ঞার আবেদন করলো দুদক
Visitor 183


আপডেট:১০:৩৫, মার্চ ১৯ , ২০১৯
photo

বিনোদন ডেস্ক: অন্যের অপরাধে তিন বছর জেল খাটা জাহালমের কথা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তার জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির ঘোষণাও এসেছিল দিন কয়েক আগে। এবার সেই সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বুধবার আবেদনের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেন।পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সারাবাংলাকে জানান, আজ আবেদনটি সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত আগামীকাল দিন ঠিক করে দিয়েছেন। আগামীকাল কার্য তালিকায় থাকবে।

তিনি জানান, ‘জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচার কাজে এবং তদন্তে প্রভাব পড়ার আশংকা রয়েছে। এ কারণে মামলা নিষ্পত্তির আগে আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়েছি।’প্রসঙ্গত, ‘জাহালম’কে নিয়ে চলচ্চিত্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতা মারিয়া তুষার। তিনি এরইমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছিলেন।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment