নিজের নামে আইসক্রিম দেখে যা বললেন বুবলী
Visitor 152

বিনোদন ডেস্ক: সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। তার অভিনীত প্রায় প্রতিটি ছবি হিট। সংবাদ উপস্থাপনা থেকে নায়িকা হওয়া এ সুদর্শনীর চলন-বলন সবই ভালো লাগে ভক্তদের।বুবলীকে অনুসরণ করেন এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। এসবে মুগ্ধ বুবলী।
বুবলীর নামে গান হয়েছে। সেটি চলচ্চিত্রে দেখা গেছে। জনপ্রিয়তাও পেয়েছে। এবার এ নায়িকার নামে আইসক্রিম তৈরি করা হয়েছে। রীতিমতো এই আইসক্রিম বাজারেও পাওয়া যাচ্ছে।সিলেটের দোকানে দোকানে পাওয়া যাচ্ছে বুবলী আইসক্রিম। বিষয়টি নেতিবাচকভাবে নেননি এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই আইসক্রিমের কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলী।
নিজের নামের আইসক্রিম ফেসবুকে দিয়ে আপ্লুত বুবলী একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন- ‘আমার কিছু কিছু ভক্তের ভালোবাসায় সত্যি অভিভূত ও আবেগাপ্লুত হই প্রায় সময়। বাংলাদেশের বাইরে প্রবাসী ভাইবোনরা হোক আর বিভিন্ন জেলা থেকে হোক, আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি সত্যি পরিপূর্ণ।’
সিলেটে যারা তার নামে আইসক্রিম বাজারে ছেড়েছেন, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকা লেখেন- ‘আজ আবার নতুন করে সিলেটবাসীর কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম। আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে। এটি সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ে আপনারা আমাকে এত আপন করে নিয়েছেন, যা আমাকে আগামীর পথচলায় আরও বেশি শক্তি জোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি।’
বুবলী আইসক্রিসের গুণমান ঠিক রাখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে বুবলী আইসক্রিমের গুণগত মান সঠিক আছে কিনা, তা আশা করছি নিশ্চিত করবেন। অসংখ্য ধন্যবাদ!’








0 Comments
Add new comment