আজ : ০৮:২৬, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে মানবপাচারকারী দুই রোহিঙ্গা’ নিহত
Visitor 189


আপডেট:০৭:৪৪, মে ১৪ , ২০১৯
photo

ঢাকা প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মানবপাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

নিহতরা হলেন টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আজিম উল্লাহ (২০) ও উখিয়ার জামতলি রোহিঙ্গা শিবিরের আবদুস সালাম (৫২)।

পুলিশের দাবি, নিহত দুজনই চিহ্নিত মানবপাচারকারী ছিলেন। আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল, কনস্টেবল মোবারক হোসেন, মানিক মিয়া ও কায়রুল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস দাবি করছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে পুলিশ শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মানবপাচারকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পালানোর সময় দুই মানবপাচারকারী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি দেশি অস্ত্র (এলজি) ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করছেন ওসি প্রদীপ কুমার।

ওসি প্রদীপ কুমার আরো বলেন, ‘নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতরা তালিকাভুক্ত মানবপাচারকারী ছিলেন।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া মাহমুদ জানান, পুলিশ গুলিবদ্ধ দুই রোহিঙ্গাকে হাসপাতালে নিয়ে আসে। দুজনের শরীরে দুটি করে গুলির চিহ্ন রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment