আজ : ১০:০৪, জুলাই ২৭ , ২০২৬, ১২ শ্রাবণ, ১৪৩৩
শিরোনাম :

‘বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র’
Visitor 586


আপডেট:০৬:১৩, মার্চ ২৭ , ২০১৯
photo

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধের কথা উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিজের অর্ধসাপ্তাহিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র রবার্ট পোলাডিনো।

রবার্ট পোলাডিনো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। উভয়েরই একটি সহনশীল, গণতান্ত্রিক বাংলাদেশ অর্জনের লক্ষ্য রয়েছে যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে, মানবাধিকারকে সম্মান করে এবং এর শাসন কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে আরও সমৃদ্ধ করতে চায়।’

তিনি বলেন, বাংলাদেশে চিত্তাকর্ষক অর্থনৈতিক উন্নয়ন,গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার বিদ্যমান রয়েছে। এতে করে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে। এর সঙ্গে সম্পর্কযুক্ত লক্ষ্যগুলো অর্জনের পথে এগিয়ে যেতে বাংলাদেশের ক্ষমতাসীনদের পাশাপাশি বিরোধীদের সঙ্গেও কাজ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন নিয়েও কথা বলেন রবার্ট পোলাডিনো। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের গত সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি আমরা আমাদের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছি। এতে আমরা বলেছি ২০১৮ সালের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। ব্যালট বক্স ভর্তি করা, বিরোধীদলীয় এজেন্ট এবং ভোটারদের ভীতি দেখানোসহ অনিয়মের বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছে।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment