রেনেসাঁ সাহিত্য মজলিসের মাসিক সাহিত্য সভা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ
Visitor 233
আপডেট:০৯:৩৭, অগাস্ট ৩০ , ২০২২

লন্ডনবিডিনিউজ২৪:গত ২৯ আগষ্ট সোমবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা পূর্ব লণ্ডনের উডেহাম সেন্টারে অনুষ্ঠিত হয় ।কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আলোচনা ও স্বরচিত কবিতা আবৃত্তিতে অংশ নেন -আবৃত্তিকার ও সাংবাদিক মিছবাহ জামাল ,সাহিত্যিক ও টিভি প্রেজেন্টার আবু সুফিয়ান চৌধুরী ,শেখ ফারুক আহমদ ,ইনসান উদ্দিন আহমদ ,তোয়াহা মোস্তফা ,জোবায়দুর রহমান ,হাসান আলী প্রমুখ ।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।








0 Comments
Add new comment