আজ : ০৫:৩৭, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃটেন প্রবাসীদের ভূমিকা অপরিসীম
Visitor 356


আপডেট:০১:০২, এপ্রিল ২ , ২০২২
photo
ডা: জাফরুল্লাহ চৌধুরী ডা: জাফরুল্লাহ চৌধুরী ‘দেশ মান্য ‘খেতাবে ভূষিত কে এম আবূতাহের চৌধুরীঃ মুক্তিযুদ্ধের সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে -১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃটেনের বাংলাদেশীরা অসামান্য ভূমিকা পালন করেছেন ।তারা লাখ লাখ পাউণ্ড চাঁদা তুলে মুক্তিযুদ্ধের ফাণ্ডে দিয়েছেন ।মুক্তিযোদ্ধাদের অস্ত্র কিনে দিয়েছেন ,শরনারথীদের কাপড় চোপড় ও ত্রাণ সামগ্রী প্রদান করেছেন ।বাংলাদেশ সরকার তাদের কখনো ভুলতে পারেনা । গত ৩১শে মার্চ বৃহস্পতিবার মাস হেলথ এওয়ারনেস সেন্টার কর্তৃক পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডের লণ্ডন এন্টার প্রাইজ একাডেমীতে ডা: জাফরুল্লাহ চৌধুরীর সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা সভা ও সেমিনারে তিনি উপরোক্ত কথা বলেন ।সংগঠনের চেয়ারম্যান কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ড: হাসনাত এম হোসেন এমবিই ।অনুষ্ঠানে ‘গণস্বাস্থ্য মডেলে সবার জন্য স্বাস্হ্য সেবা :প্রবাসীদের ভূমিকা ও করনীয় ‘শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় ।সেমিনারে মূল প্রবন্ধ লিখেন ও পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট এনাম চৌধুরী । ডা: জাফরুল্লাহ চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।বক্তব্য রাখেন -কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ ,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী ,ব্যারিষ্টার আবুল মনসুর শাহজাহান ,মুসলিম খান ,সাংবাদিক শওকত মাহমুদ টিপু ,কাউন্সিলার ফয়জুর রহমান ,ডা: গিয়াস উদ্দিন আহমদ ,সাংবাদিক আনোয়ার হোসেন ,প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী ,বেগম হোসনে আরা ,কমিউনিটি নেতা লোকমান উদ্দিন ,ডলার বিশ্বাস ,মাসুদুর রহমান ,সাইফুর রহমান পারভেজ প্রমুখ। ডা: জাফরুল্লাহর সম্মানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ও কলামিষ্ট শিহাবুজ্জামান কামাল । সভায় বক্তারা -১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালীন সময়ে ও বাংলাদেশে স্বাস্হ্য সেবায় ডা: জাফরুল্লাহ চৌধুরীর ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন ।বক্তারা বলেন -তিনি জাতির বিবেক ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে এক অতন্দ্র প্রহরী । ডা: জাফরুল্লাহ তাঁর বক্তব্যে -বাংলাদেশে দ্রব্য মূল্যের উর্ধগতি ,ডিজিটাল সিকিউরিটি আইন ও গণতান্ত্রিক দুরাবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেন ।তিনি বাংলাদেশে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবী জানান এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান । সম্বর্ধনা সভার পক্ষ থেকে তাঁকে ‘দেশ মান্য ‘ খেতাবে ভূষিত করা হয় ।


সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment