আজ : ০৫:১৮, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

ইসলামী বই মেলা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
Visitor 193


আপডেট:০১:২৩, সেপ্টেম্বর ১৭ , ২০২৩
photo
বিশেষ প্রতিনিধি : শুক্রবার ১৫ সেপ্টেম্বর আল- কুরআন একাডেমির উদ‍্যােগে ১৩তম ইসলামী বই মেলার এক প্রস্তুতি ও পরামর্শ সভা পূর্ব লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন আল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড: হাফেজ মনির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং এম এ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২৮- ২৯ ও ৩০শে অক্টোবর অনুষ্ঠিতব‍্য ইসলামী বইমেলা সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মামুন আল-আজমী, একাউন্টেন্ট মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল লতিফ, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন,কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা এ কে মওদুদ হাসান,রুহুল আমিন আকন্দ,কাজী শাহিন,খায়রুল হাসান,আব্দুল হামিদ প্রমুখ। এবারের বই মেলায় ছোট বড় সবার জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় প্রোগ্রামের সম্ভার।প্রতি বছরের মত এবার ও পেন্সিল ম‍্যাগাজিন প্রকাশিত হবে। বই মেলায় স্টল দিতে এবং ম‍্যাগাজিনে বিজ্ঞান দিতে আগ্রহীরা এম এ মামুন ০৭ ৫০৬ ৩৭৯ ৩৯০ এই যোগাযোগ করতে পারবেন।


সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment