বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল
Visitor 220

লন্ডনবিডিনিউজ২৪: মাদার অব ডেমোক্রেসি সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা কামনা করে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলে এর উদ্যোগে ১৯মেরবিবার বার্মিংহামের কাভেন্ত্রী রোডের পঞ্চখানা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্বে ও সংগঠনের সদ্যস সচিব মজনু মিয়া পরিচালনা করেন।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেকএমপি ফিলিপ বেনিওন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কিন্দ্র কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাধক আনোয়ার হোসাইন খোকন, বার্মিংহাম বিএনপির সভাপতি জাহেদ চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারনসম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাধক মোশাহিদ তালুকদার, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি এম হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক এম গুলজার আহমেদ ফায়ছাল, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বদরুল ইসলাম, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির নেতা মোহাম্মাদ আলী, কবির আহমদ, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পুচৌধুরী, সাজু আহমেদ, মুরশেদ মুশি, সেহেল আহমেদ চৌধুরী, ওবায়দুল কবির খোকন, আব্দুল লতিফ, নুমান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে অবিলম্বে বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপর রাজনৈতিক মিথ্যা মামলায় সাজানো রায় প্রত্যাহার দাবী করেন।








0 Comments
Add new comment