আজ : ০৫:১৮, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরীর সম্মানে বঙ্গবীর ওসমানী গবেষনা ইনস্টিটিউটের সম্বর্ধনা সভা
Visitor 185


আপডেট:০৪:০৩, মে ৪ , ২০২৩
photo
বিশেষ প্রতিনিধি: ৩রা মে বুধবার বঙ্গবীর ওসমানী গবেষনা ইনস্টিটিউট, সিলেট এর পক্ষ থেকে বৃটেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরীর সম্মানে সিলেট শহরের নাইওর পুলস্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গনে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় ।সংগঠনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক পৃণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট এক্সপ্রেসের সম্পাদক মণ্ডলীর সভাপতি শাহ কামাল ,ইন্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস ,সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক এম এ জলিল। বিশিষ্ট শিক্ষিকা মিসেস রুনা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জিয়ারত হোসেন খান ।সম্বর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন ,সিলেট লেখক ফোরামের সভাপতি ,সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুল ,রোটারিয়ান আব্দুর রশীদ ,মাওলানা আব্দুল মুকিত,বিশিষ্ট সমাজসেবক রিপন আহমদ ও অতিথিবৃন্দ । সভায় বক্তারা - বৃটেনে কে এম আবুতাহের চৌধুরীর সাংবাদিকতা ,সাহিত্য চর্চা ও কমিউনিটির সেবায় অনন্য ভূমিকার ভূঁয়শী প্রশংসা করেন । সংগঠনের পক্ষ থেকে কে এম আবুতাহের চৌধুরীকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।পরে একটি ক্রেষ্ট ও মূল্যবান উপহার সামগ্রী প্রদান করা হয় । সম্বর্ধিত অতিথি তাঁর বক্তব্যে -মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর অবিস্মরনীয় অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন । তিনি সংগঠনের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানান ও প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবী জানান । সভার সভাপতি এম এ মালিক খান -বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ও স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাংলাদেশীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।তিনি কে এম আবুতাহের চৌধুরীর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেন ।


সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment