আজ : ০৮:৩৫, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

প্রধানমন্ত্রীর হুমকি উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিএনপি
Visitor 77


আপডেট:০৯:৫৯, মে ৬ , ২০১৯
photo

লন্ডনবিডিনিউজ২৪ : যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে লক্ষ্য করে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে বিএনপি। কারান্তরীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গনতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচী পালন করছে।

গত ১লা মে লন্ডনে প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া এক ফোনালাপে বিএনপির এহেন কর্মসূচীতে প্রধানমন্ত্রীকে ক্ষুব্ধ হতে শুনা যায়। যে ফোনালাপে প্রধানমন্ত্রীকে আওয়ামিলীগের নেতা কর্মীদের বলতে শোনা যায়, " আর ঐ বিএপিরে জানাই দিয়েন যে তারেক জিয়া যদি বেশি বাড়াবাড়ি করে আমার সাথে, তার মা জীবনেও জেল থেকে বের হবে না। কারণ শেখ হাসিনাকে চাপ দিয়ে কোন কিছু আদায় করা যায় না, তার বুঝা উচিত"।

এদিকে যুক্তরাজ্য বিএনপি প্রধানমন্ত্রীর হুমকি উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রেখেছে। প্রতিদিনই তারা প্রধানমন্ত্রীর অবস্থান স্থল সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। পাল্টা কর্মসূচি হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগও অবস্থান নিচ্ছে বিএনপির অবস্থানের বিপরীত পাশে। দু দলের মধ্যে অশ্লীল বাক্য বিনিময় ও ডিম চূড়াচুড়ীর ঘটনাও ঘটছে। বাংলাদেশী রাজনীতির এমন কর্মকান্ডে বিরক্ত লন্ডন মেট্রো পুলিশ।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, “আমরা দেশ এবং দেশের জনগণের দাবী আদায়ের জন্য আন্দোলন করছি। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্তি চাই, দেশের গণতন্ত্র ফিরেপেতে চাই। তিনি আরও বলেন শেখ হাসিনা লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন সেখানে বাংলাদেশের পরিবর্তে ভারতের পতাকা উড়ছে। আমারা এর নিন্দা জানাচ্ছি।”

এসব বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর হুমকিকে ভয় করিনা। আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। তবে প্রধানমন্ত্রীর এটা বুঝা উচিত যে এটা বাংলাদেশ নয়। এখানে হুমকি দিয়ে কাজ হবে। ব্রিটেন হচ্ছে একটি গনতান্ত্রিক দেশ। আন্দোলন সংগ্রাম করার অধিকার এখানে সবার আছে "।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment