আজ : ০৫:৫৮, অগাস্ট ২১ , ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩
শিরোনাম :

বিশিষ্ট সমাজসেবী
Visitor 270


আপডেট:০১:০৯, অক্টোবর ১১ , ২০২১
photo
আলহাজ্ব মোহাম্মদ তাহির আলীর ইন্তেকাল লন্ডনবিডিনিউজ২৪:টাওয়ার হ্যামলেটসের শেডওয়েল জামে মসজিদের ট্রেজারার ও ট্রাষ্টি ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ তাহির আলী (৯২)আজ ভোর পৌনে দুইটায় রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। মরহুম হাজী তাহির আলী সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার উপদেষ্টা ,ভয়েস ফর জাস্টিস ইউকের অর্থ সচিব ,বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি ,প্রস্তাবিত ওয়ান পাউণ্ড হাসপাতালের দাতা সদস্য ,গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সদস্য ,রেনেসাঁ সাহিত্য মজলিসের উপদেষ্টা ,স্কুল গভর্নর সহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠণের সাথে জড়িত ছিলেন । ১৯৫৭ সালে তিনি যুক্তরাজ্যে আসেন ।প্রথমে ব্রাডফোরড বসবাস করেন ও পরে লণ্ডন চলে আসেন ।বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের তিনি বাসিন্দা।জীবনে তিনি বহুবার হজ্ব ও ওমরা পালন করেছেন । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার ,বিনয়ী , পরোপকারী ,ছখী ও ধর্মপ্রাণ ।মৃত্যুর আগ পর্যন্ত শেডওয়েল মসজিদের খেদমত করে গেছেন ।


সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment